Ami sunesi sedin tumi……আমি শুনেছি সেদিন তুমি (মৌসুমী ভৌমিক )
“আমি শুনেছি সেদিন তুমি”
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে
নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ|
আমি কখনও যাইনি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ,
ডানামেলা গাঙচিলে|
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় !
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে :
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?
বল, কোথায় গিয়ে ?
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে|
আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,
আমি দু’চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু’চোখ পেতেছি|
তাই তোমাদের কাছে এসে
আমি দু’হাত পেতেছি|
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু’চোখ পেতেছি|
Ek ekta din ….এক একটা দিন বড় একা লাগে(মৌসুমী ভৌমিক)
“এক একটা দিন বড় একা লাগে”
এক একটা দিন বড় একা লাগে
এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি-ভোর নেই আর ,
ভালো করে সকালটা, পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কি কথা বলবো আমি ভেবে পাই না!
এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না…
Duto Manush……দুটো মানুষ (অঞ্জন দত্ত)
দুটো মানুষ
দু’টো মানুষ
এসাথে কত পথ চলা
হাতে হাত রেখে কথা বলা
কেন সব করে অবহেলা
কেন শেষ-মেষে এসে বিদায়
ফুলদানি
আছড়ে ভেঙ্গে চুড়মার
ফুল জল সব একাকার
নেমে আসে অন্ধকার
জানালার বাইরে নেমে আসে রাত
দু’টো বালিশ
কত স্বপ্ন ভালোবাসা বোঝাই
দেখে যায় এই কুৎসিত লড়াই
আশা আকাংখা সব পুড়ে ছাই
কেউ মুখ ফুটে কিছু বলে না
টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে
ভাঙ্গাচোড়া মন দুটো গুমড়ে গুমড়ে মরে
দুজনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছুই বলে না
ভগবান তাই নেমে আসে না
আসে সকাল
চোখ মুছে চিঠি লেখা
ব্রিফকেস হাতে ট্যাক্সি ডাকা
ফিরে না তাকিয়ে দেখা
এইভাবে কেউ চলে যায়
-
Archives
- September 2009 (1)
- August 2009 (2)
- July 2009 (3)
- June 2009 (2)
- May 2009 (3)
- April 2009 (2)
- March 2009 (11)
- February 2009 (6)
- August 2008 (1)
- May 2008 (2)
- March 2008 (1)
-
Categories
-
RSS
Entries RSS
Comments RSS